
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক রাজু আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার দুপুরে রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল শনিবার মৃত্যুবরণ করেন। তাজুরপাড়া গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
প্রসঙ্গত. একরামুল হক রাজু তিন তিনবার বড় হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.