
পায়রাবন্দ (মিঠাপুকুর) থেকে আশরাফুল ইসলাম:
রংপুরের মিঠাপুকুরে তপন (১৮) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে নিজ বাড়ীর শয়ন ঘরে তার লাশ পাওয়া যায়।
নিহত তপন উপজেলার ভাংনী ইউনিয়নের কেল্লাপাড়া গ্রামের মুহুরি পাহানের ছেলে । পরিবারের দাবি সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে তপন।
ইউপি সদস্য রফিকুল ইসলাম বাবু বলেন, ছেলেটি আত্তহত্যা করেছে। আসলে ওর মানুষিক সমস্যা থাকার কারণে এর আগেও আত্তহত্যার চেষ্টা করেছিল কয়েকবার।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.