
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোঃ শাহজাদা (২৬) নামে একজনকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
[caption id="attachment_32041" align="aligncenter" width="650"]
মিঠাপুকুরে মাদকের বিরুদ্ধে অভিযান, ১ জনের কারাদণ্ড[/caption]
আজ সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে ভাংনী ইউনিয়নের চার রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
তিনি জানান, অভিযান পরিচালনাকালে মোঃ শাহজাদা নামে এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম অব্যবহৃত গাঁজা জব্দ করে বিনষ্ট করা হয়। এসময় দোষী ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.