
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া মিঠাপুকুরের বিএনপি নেতা শাকিল আহমেদ। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
৫ মাস ১ দিন কারাগারে থাকার পর আজ রবিবার (২১ জানুয়ারি) হাইকোর্ট থেকে অন্তর্বর্তিকালীন জামিন পেয়েছেন এই বিএনপি নেতা। শাকিল আহমেদ উপজেলার মির্জাপুর ইউনিয়নের হয়বতপুর গ্রামের মৃত ছরাদের ছেলে।
সূত্র জানায়, গত ছয় মাস আগে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার কিছুক্ষন পরে ডিলিট করে দেন তিনি। এই পোস্টের স্কীনশট দিয়ে মিঠাপুকুর উপজেলার সেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তুহিন বাদী হয়ে ৫৭ ধারায় শাকিলের নামে মামলা করেন।
অভিযুক্ত শাকিল আহমেদকে মিঠাপুকুর ওভারপাসের নিচে থেকে গ্রেফতার করে থানা পুলিশ। কয়েকবার জামিন করার চেষ্ঠা করলেও না হওয়ায় চার্জশীটের জন্য অপেক্ষা করছিলেন তারা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.