
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬ নং মির্জাপুর ইউনিয়নে দীর্ঘ দিন পর জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় মির্জাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হামিদের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়।
এসময় নিক্সন পাইকার বলেন, এই দেশের উন্নয়নের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান । পলাতক শেখ হাসিনার দূর্নীতির কথা উল্লেখ করে এই নেতা বলেন, তার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, ফরিদপুর ছাত্র লীগের সভাপতি ২ হাজার কোটি টাকার মালিক,ভূমি মন্ত্রীর লন্ডনে দুই,শ বাড়ির মালিক।তাহলে বোঝেন তাদের দূর্নিতীর কত মাত্রা।মিঠাপুকুরের সাবেক সংসদ সদস্য আশিকুর রহমান প্রত্যেক টা স্কুল কলেজে নিয়োগের নামে কোটি টাকা লুটপাট করছে। অথচ আামদের নেতা দেশনায়ক তারেক রহমানের বাবা সাবেক সেনা প্রধান ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন, তার মা তিন বারের প্রধান মন্ত্রী ছিলেন অথচ তার ঢাকা শহরে একটা বাড়ী নেই। সেই নেতা আমাদের গর্ব।
এছাড়াও অনুষ্ঠানে বক্ত্যব্য রাখেন মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, হাবিবুর রহমান লর্ড,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল সাদী,যুবদলের সদস্য সচিব সুজন মাহমুদ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.