
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ১ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে রতিয়া বিল পুনঃখনন কাজের উদ্বোধন ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বরেন্দ্র বহুমুখী কতৃপক্ষের ইআইআর প্রকল্পের আওতায় উপজেলার মির্জাপুর ইউনিয়নে শনিবার (১৬ মার্চ) বিল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য জননেতা জাকির হোসেন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকাবাসীর ভাগ্য উন্নয়নে এই বিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দূর্নীতির বিষয়ে সকলকে সতর্ক করে কাজ পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেওয়ার উৎসাহ প্রদান করেন।
১৭ একর ১৯ শতক এই বিল খনন প্রকল্পে ১ লাখ ঘনফুট মাটি কাটা হবে ২০ ফিট পার, ৫ হাজার চাড়া গাছ ও ১ লক্ষ ঘনমিটার পানি ধারণ ক্ষমতা থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী এ কে এম মশিউর রহমান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.