
স্টাফ রিপোর্টার মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের মাঝেও মৃত ব্যক্তির কুলখানির আয়োজন করায় তা বন্ধ করে দিয়েছে পুুলিশ। মঙ্গলবার মির্জাপুর ইউনিয়নের বুজরুক নুরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত ওই ব্যক্তির নাম মোন্নাফ আলী (৫০)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুজরুক নুরপুর গ্রামের বাসিন্দা। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে মাছ ব্যাবসায়ী মোন্নাফ আলী (৫০) একটি মোটর সাইকেলের ধাক্কায় মারা যান। বিষয়টি নিয়ে মোটরসাইকেল চালকের সাথে স্থানীয় একটি মহল আপোষ মীমাংসার মাধ্যমে নিহত মোন্নাফ আলীর লাশ দাফন করা হয়।
বর্তমানে প্রাণঘাতী করোনা সংক্রমনের মারাত্মক ঝুঁকির মুহুর্তেও মঙ্গলবার অতিউৎসাহি কিছু মানুষ নিহতের কুলখানির আয়োজনে করে। অনুষ্ঠানে আগতদের জন্য ৩০ কেজি গরুর মাংসসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে রান্না-বান্নার কাজ শুরু করে। এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুলখানি বন্ধ করে দেয়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.