
স্টাফ রিপোর্টার ||
রংপুরের মিঠাপুকুরে জ্বীনের বাদশা সেজে প্রতারণার অভিযোগে নারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩০ মে) দুপুরে মির্জাপুর ইউনিয়নের বৈরাতি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জাল ডলার উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার খোদ রসুলপুর গ্রামের মৃত. রহিম উদ্দিনের স্ত্রী সাজেদা বেগম (৪০), একই উপজেলার কিসবপুর গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে খায়রুজ্জামান (৪৫) ও ফরিদপুর গ্রামের মৃত. শুক্কুর আলীর ছেলে তোজাম্মল ওরফে তোজা (৬৩)।
বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, জ্বীনের বাদশা সেজে প্রতারণার অভিযোগে আটক ওই তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.