
স্টাফ রিপোর্টার:
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপকারভোগী পরিবারের মধ্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ শুরু হয়েছে।
শনিবার (৫ অক্টোবর ) মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৈরাতী হাট এলাকায় ওই বিতরণ কার্যক্রমে সারিবদ্ধভাবে বিভিন্ন শ্রেণীপেশার লোকজনকে সেবা নিতে দেখা গেছে।
এ দিকে ন্যায্যমূল্য দিয়ে তেল ডাল ও চাল কিনতে পেরে উপকারভোগীরাও খুশি। আলমগীর ট্রেডার্স ও সাফল্য ট্রেডিং যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করছেন।
জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নে ২৮৯২ পরিবার রয়েছেন এই টিসিবির আওতায়। ৯টি ওয়ার্ডে তিন দিনব্যাপী ভোক্তাদের মধ্যে ওই পণ্য বিতরণ করা হচ্ছে। ৩০ টাকা দরে ৫ কেজি চাল, ৬০ টাকা দরে দুই কেজি ডাল ও ১০০ টাকা দরে দুই কেজি ভোজ্য তেল মোট ৪৭০ টাকায় পেয়ে খুশি ক্রেতারাও।
তবে এর আওতায় সব মধ্যবিত্তদের আনতে পারলে আরও ভালো হবে বলেও জানান উপকারভোগীরা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.