অনলাইন ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৈরাতীহাট আদিবাসী পাম্প থেকে অবৈধভাবে তেল বিক্রির সময় হাতেনাতে ৮০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পাম্প থেকে বিভিন্ন দোকানে তেল পাচারের সময় স্থানীয় জনতা বিষয়টি টের পায় এবং পুলিশে খবর দেয়।
পরে বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণের সহায়তায় তেলগুলো জব্দ করে।
এম২৪নিউজ/আখতার