
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বালুবহনকারী ট্রলি উল্টে উজ্জল চন্দ্র রায় (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উজ্জল চন্দ্র রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও কুতুবপুর ইউনিয়নের কাচারীপাড়া এলাকার প্রমোদ চন্দ্র রায়ের ছেলে। সে পড়ালেখার পাশাপাশি ট্রলির ড্রাইভার হিসেবে কাজ করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে চলা যমুনেশ্বরী নদীর নাগেরহাট এলাকা থেকে ট্রলিতে বালু বোঝাই করেন তারা। ওই বালু বোঝাই ট্রলি নিয়ে যাওয়ার পথে মির্জাপুর ইউনিয়নের মুরাদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হন উজ্জল রায়।
[caption id="attachment_31717" align="aligncenter" width="650"]
মিঠাপুকুরে বালুবোঝাই ট্রলি উল্টে পুকুরে পড়ে স্কুলছাত্রের মৃত্যু[/caption]
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, পরিবারের কারো কোনও অভিযোগ না থাকায় উজ্জলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.