মিঠাপুকুরে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান

অনলাইন ডেস্ক:

রংপুরের মিঠাপুকুরে বিয়ের দাবিতে এক সেনাসদস্যের বাড়িতে অবস্থান নিয়েছেন ১৮ বছর বয়সী এক তরুণী। বুধবার (১ এপ্রিল) রাত আটটা থেকে তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের পুটিমারী গ্রামে ওই সেনাসদস্যের বাড়ির সামনে অবস্থান করছেন।

ওই তরুণীর দাবি, সেনাসদস্য আসাদুলের সঙ্গে তার সাত মাসের প্রেমের সম্পর্ক। আসাদুল বর্তমানে খুলনায় কর্মরত। মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিচয় হয়। ছুটিতে বাড়ি এলে আসাদুলের সঙ্গে তার কয়েকবার দেখা হয়েছে।

সম্প্রতি একটি রেস্টহাউসে অবস্থানকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিয়ের কথা উঠলে আসাদুল সেখান থেকে কৌশলে পালিয়ে যান।

তরুণী আরও বলেন, ‘আমাদের সম্পর্কের কথা সবাই জেনে গেছে। এখন বিয়ে না করলে আমি সামাজিকভাবে মুখ দেখাতে পারব না। তাই বিয়ে না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছাড়ব না।’
ঘটনার পর থেকে অভিযুক্ত আসাদুল পলাতক রয়েছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মিঠাপুকুর থানার পরিদর্শক ফজলুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত ওই তরুণী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply