
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বিয়ে বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় রাজা মিয়া (৫০) ও রবিউল ইসলাম (৪৮) নামে দুই চোরকে আটক করে স্থানীয়রা।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৈরাতী হাট এলাকার স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। মোটরসাইকেলটি বুজরুক নুরপুর (কাচারীপাড়া) এলাকার মৃত. মফিজ উদ্দিনের ছেলে মোঃ আশরাফুল মিয়ার।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, আটককৃত দুই চোর গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার আরাজী জামালপুর গ্রামের।
আশরাফুল তার স্ত্রী শাপলা বেগমসহ নিজের (Bajaj CT-100) মোটর সাইকেল যোগে বুজরুক হরিপুর এলাকার পশ্চিমপাড়া গ্রামে প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়িতে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য আসেন। তার বাড়ির বাইরের উঠানে মোটর সাইকেল লক করে বাড়ির ভিতরে যান। খাওয়া দাওয়া শেষে ঐ দিন দুপুর ৩ টায় গাড়ির কাছে এসে দেখেন গাড়ি নাই।
আশরাফুল বলেন, এদিক ওদিক তাকিয়ে দেখি দুইজন লোক আমার গাড়িটি চুরি করিে বৈরাতীহাট বাজারের দিকে পালিয়ে যাচ্ছে। আমার স্ত্রীসহ আমি চোর চোর বলিয়া চিৎকার করলে বিয়ের বাড়ির অনেক আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী চোরদের আটকের চেষ্টা করে। কিন্তু আমাদের চিৎকার শুনে দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
পরে বৈরাতী বাজারের ফলের দোকানদার শাহিন মিয়াকে মোবাইল করলে দুইজন চোরকে মটরসাইকেল সহ আটকে রাখে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে চোরদের কিল ঘুষি মারে। উত্তেজনা বাড়তে থাকলে ঘটনাস্থলে বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে অভিযুক্ত চোরদের হেফাজতে নেয়।
বৈরাতী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান বলেন, আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.