
স্টাফ রিপোর্টার ||
মিঠাপুকুর উপজেলার ১৬ নং মির্জাপুর ইউনিয়নের সৎ ও নিষ্ঠাবান চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে সফল ভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন।
ঘুষ, দূর্নীতি, অনিয়ম কে পাশ কাটিয়ে সেবা করার ব্রত নিয়ে কাজ করার দৃষ্টান্ত ইতোমধ্যে স্থাপন করেছেন।তার পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। রাস্তা- ঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্হ্য ক্ষেত্রে বিশেষ অবদান রেখে তিনি সবার কাছে গ্রহণ যোগ্য হয়ে উঠেছেন।
সম্প্রতি ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির বই বিনামূল্যে হাতে পেয়ে হয়বতপুর এলাকার সেলিনা আক্তার বিষ্মিত হয়ে চেয়ারম্যানের প্রশংসা করেন। রতিয়া এলাকার শাহাবুল ইসলাম বলেন, তিনি কোন কাজের কখনো টাকা নেন না। এছাড়াও বিভিন্ন এলাকার সুবিধাভোগীরা চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করেন।
জামায়াত সমর্থিত চেয়ারম্যান শফিকুল ইসলাম হয়রানি, ঘুষ, দূর্নীতিমুক্ত পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
এম২৪নিউজ/আখতার