
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
মিঠাপুকুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের কাগজের মিঠাপুকুর প্রতিনিধি মাহমুদুর রহমান বিপ্লবের মা জরিনা বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
রবিবার দুপুরে উপজলার বৈরাতী এলাকায় গ্রামের বাড়িতে বাধর্ক্যজনিত কারণে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। রবিবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিয়ার গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।তিনি ওই গ্রামের মৃত. শহিদুর রহমান নবাবের স্ত্রী। মির্জাপুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য ছিলেন জরিনা বেগম।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সাধারন সম্পাদক শেখ সাদী সরকার, সহ সম্পাদক সবুজ অাহম্মেদ, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোনা, দপ্তর সম্পাদক রবি খন্দকার, ক্রীড়া সম্পাদক শামীম আখতার, সিনিয়র সদস্য হাফিজুর রহমান মানিক, মনিরুজ্জামান বিজয়, প্রতিষ্ঠাতা সদস্য মোতাহার হোসেনসহ সকল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.