
আনোয়ার হোসাইন রাব্বি:
কোন প্রকার অনিয়ম দূর্নিতি ছাড়াই সুনামের সাথে রংপুরের মিঠাপুকুরে আলমগীর ট্রেডার্স টিসিবি পণ্য বিতরণ করে আসছে।
পবিত্র রমজান উপলক্ষে তিনদিনব্যাপী মির্জাপুর ইউনিয়ন পরিষদে ২৮৯২জন কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চারটি পণ্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) মাধ্যমে বিক্রি করেন।
শনিবার সকাল থেকে সাশ্রয়ী দামে তেল, চাল, ডাল ও ছোলা বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে নিতে দেখা গেছে। দ্রব্যমূল্যের এই উর্ধগতিতে সাশ্রয়ী মূল্যে পণ্য পেয়ে তৃপ্তির ঢেকুর চোখেমুখে ছিলো ভোক্তাদের। মিঠাপুকুরের বিভিন্ন পয়েন্টে ছোটখাটো অনিয়ম দেখা গেলেও আজ অবধি আলমগীর ট্রডার্স সুনাম অক্ষুন্ন রেখেছেন।
ডিলার আলমগীর হোসেন বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভর্তুকি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করছেন শতভাগ সচ্ছতার মধ্য দিয়ে আমরা তাঁকে সহযোগীতা করছি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.