
স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজার রহমান বিপু।
সোমবার (২৫ এপ্রিল) মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একে আজাদ শফিকুল।
আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মারুফ চৌধুরী, সদস্য ফজলে রাব্বী বাবু, মনির হোসেন, কৃষক দলের সদস্য সচিব সাদিকুল ইসলাম, কৃষকদল নেতা এনামুল হক, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মিয়া, সাবেক সম্পাদক নওশাদ আলী দুলু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, রওজার হোসেন লিখন, ফারুক মিয়া, মির্জাপুর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াহেদুজ্জামান, সম্পাদক বাবলু মিয়া।
দোয়া ও ইফতার মাহফিলের আগে মির্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরম বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল সাদী।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.