
নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসকে জয় করে নিজ বাড়িতে ফিরলেন তাজুল ইসলাম (৩০) নামের এক যুবক। শনিবার বিকেল ৪টায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়ে এ্যাম্বুলেন্সে যোগে তার বাড়ি পাঠিয়েছে। তাজুল ১৯ দিন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা হাসপাতালের আইসোলেসনে চিকিৎসাধীন ছিলেন।
ডা. মোছা. শামসুন্নাহার জানান, করোনা আক্রান্ত ৩০ বছর বয়সী ওই যুবক সম্প্রতি ঢাকার মাধবদী গার্মেন্ট থেকে ফুলবাড়ীতে ফিরেছেন। পরে সে জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৪ এপ্রিল তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। পরে ১৪ এপ্রিল রাতেই ফুলবাড়ী হাসপাতালের একটি টিম তাজুল ইসলামকে আইসোলেসনে ভর্তি করে তার চিকিৎসা শুরু হয়।
তিনি আরও জানান, তাজুল ইসলামকে ১৯, ২৬ ও ২৭ এপ্রিল তিন দফায় করোনা নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তিনটি রিপোর্ট নেগেটিভ আসে। তাজুল ইসলাম বাড়িতে গিয়ে আবারও ১৪ দিন হোম কোয়ান্টাইনে থাকবে। ফুলবাড়ী থানা পুলিশ ও হাসপাতালের পক্ষ থেকে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হয়েছে। আমরা তার সব সময় খোঁজ খবর রাখবো।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.