
নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের ধরলা ব্রিজ পূর্ব পাড়ের প্রস্থাবিত শেখ রাসেল শিশু পার্কে রাতের অন্ধকারে ফুলবাবু (১৯) নামের এক যুবকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
বৃহস্পতিবার (০৩ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই যুবক উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নেন বালাডোবা গ্রামের মো: পাষান আলীর ছেলে।
ধরলা ব্রিজ এলাকার বাসিন্দা আরিফুর ইসলাম বলেন, ‘আমি নদী রক্ষা বাঁধের উপর দিয়ে আসছিলাম। পাশে দেখি একজন চিৎকার করছে। আমি সেখানে গিয়ে দেখি কে বা কাহারা ওই যুবকের গলা কেটে ফেলে রেখেছে। পরে তাকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা বিষয়টি দেখছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেব৷’
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.