
নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০১৯ সালের পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন হেলেনা আক্তার মুক্তি। তিনি ওই উপজেলার পানিমাছকুটি চেয়ারম্যানপাড়ার কাঠমিস্ত্রি হেলাল হোসেনের মেয়ে।
হেলাল হোসেন বলেন, অর্থের অভাবে নিজে পড়াশোনার সুযোগ পাইনি। তাই কাঠ, হাতুড়ি, পেরেকের কাজ করে যা আয় করি তা দিয়েই মেয়েকে উচ্চ শিক্ষা দেয়ার চেষ্টা করছি।
তিনি বলেন, পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মেয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছে। আমার কষ্টের মূল্যায়ন করেছে।
হেলেনা আক্তার মুক্তি বলেন, বৃত্তি পেয়ে খুব ভালো লাগছে। বাবার কষ্টের মূল্য দিতে পেরে আমি গর্বিত। সর্বোচ্চ পড়াশোনা করে বাবার স্বপ্ন পূরণ করতে চাই। দেশের সেবা করতে চাই। এজন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.