
নিউজ ডেস্ক:
উদ্বোধনের দুই বছর পর গাইবান্ধার সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ওসি মো. মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, শামসুজ্জোহা প্রামাণিক রাঙ্গা ও প্রভাষক আব্দুল জলিল, উপজেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী প্রমুখ।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক এনামুল হক জানান, জনবল সংকটের কারণে উদ্বোধনের দীর্ঘদিন পর এই স্টেশনটির কার্যক্রম শুরু হলো। এই স্টেশনে একজন স্টেশন অফিসারের নেতৃত্বে একজন সাব স্টেশন অফিসার, দুইজন লিডার, চারজন ড্রাইভার, দুইজন বাবুর্চি ও ১৬ জন ফায়ারম্যান কর্মরত আছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ১৫৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এযোগে উদ্বোধন করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.