
নিউজ ডেস্ক:
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে আব্দুল কুদ্দুছ মিয়া নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা রেল স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউপির চন্দিয়া গ্রামের বাসিন্দা। গাইবান্ধা জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী নাইনটিন আপ মেইল ট্রেনের নিচে ওই মুক্তিযোদ্ধা কাটা পড়েন।
মহিদুল ইসলাম আরো জানান, মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত মুক্তিযোদ্ধার ছেলে মিজানুর রহমান জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সন্ধ্যার পরে সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তার মারা যাওয়ার খবর শুনতে পাই।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.