
নিউজ ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোয়াজ্জেম হোসেন (৪০) নমে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদককারবারী মোয়াজ্জেম হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের শিহিঁপুর মৃত জব্বার আলী মুন্সির ছেলে।
রবিবার (৩১ মে) রাত অনুমানিক সাড়ে ১০ টার সময় গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভাস্থ হাইস্কুলের উল্টা পাশে মেডিসিন প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এই মাদককারবারী সাইড ব্যাগে করে ফেনসিডিল গুলি নিয়ে ঢাকা যাবার জন্য অপেক্ষা করছিলো বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান,উদ্ধার কৃত ফেনসিডিলের মূল্য অনুমানিক ২০ হাজার টাকা। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.