
গাইবান্ধা:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গাঁজা বহনকারী একটি ট্রাক আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, শনিবার ( ৭ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা এলাকা হতে ঢাকা অভিমুখে রওনা দেয়া একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো ট ১৪-৬৬৭৮ যোগে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে যাবার সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম রাত অনুমানিক ১০ টার দিকে হীরক মোড়ে কৌশলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ট্রাকটি আটক করে। পরে ট্রাকের হুডের ভিতর তল্লাশি করে বিশেষ ভাবে রাখা ৮ টি মিনি বস্তায় প্যাকিং করা অনুমান ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় গাঁজা ব্যবসায়ী ও বিভিন্ন জায়গায় সরবরাহকারী আসামি ড্রাইভার পলাশ খাঁ (২৮) ও হেলপার নাজিমুদ্দিন (২১) কে ট্রাকসহ আটক করা হয়।
গ্রেফতারকৃতরা পাবনা জেলার বেড়া উপজেলার রাকসা নতুন ভারাংগা গ্রামের কেরামত খাঁ’র ছেলে ড্রাইভার পলাশ খাঁ ও একই উপজেলার সোনাপদ্দা গ্রামের মতিনের ছেলে হেলপার নাজিমুদ্দিন। গ্রেফতারকৃত মাদককারবারীরা দীর্ঘ দিন হতে লালমনিরহাট জেলার ভারতীয় সীমানা এলাকা হতে গাঁজা সংগ্রহ করে অন্যান্য মালামালের সাথে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। এরা একটি সংঘবদ্ধ চক্র, এই চক্রের একাধিক ব্যক্তি এই কাজে নিয়োজিত।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, উদ্ধার কৃত গাঁজার আনুমানিক মুল্য ৪ লাখ টাকা। এঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.