
নিউজ ডেস্ক:
গাইবান্ধার পলাশবাড়ীতে শুক্রবার সন্ধ্যা ৭টায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি মারা যায়।
জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের উপর সরকার পাম্পের সামনে চাইনিস অটোর চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
৫ সন্তানের জনক রফিকুল ইসলাম পলাশবাড়ী সদর পৌর এলাকার নুনিয়াগাড়ী গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র ও পলাশবাড়ী-সাদুল্লাপুর মটর শ্রমিক ইউনিয়নের সদস্য।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, দুর্ঘটনাজনিত কারণে থানায় কোন মামলা করা হয়নি। তবে দুর্ঘটনা ও মৃত্যুর কথা তিনি স্বীকার করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.