
নিউজ ডেস্ক:
মায়ের সঙ্গে রাগ করে ঘর থেকে বেরিয়ে ঢাকায় যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৬)। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সদর উপজেলার বালুয়া বাজার এলাকায়।
মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগীর মা ধর্ষণের মামলা দায়ের করেছেন। এই মামলার আসামি করা হয়েছে বাস কাউন্টার মাস্টার বকুল প্রধান ও কসাই লাল মিয়াকে।
মামলায় বলা হয়, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে ভুক্তভোগী মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে সদর উপজেলার বালুয়া বাজারে যান। ঢাকা যাওয়ার জন্য ভুক্তভোগী বাজারের শাওন এন্টারপ্রাইজ নামের একটি বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকেন।
এ সময় বাসটির কাউন্টার মাস্টার বকুল প্রধান ও কসাই লাল মিয়া ভুক্তভোগীর কাছে যান। এ সময় জানতে চাইলে ঢাকা যাওয়ার কথা বলে মেয়েটি। লকডাউনে বাস বন্ধ থাকায় মাইক্রোবাসে ঢাকা যাওয়ার জন্য মেয়েটিকে রাজি করান তারা। পরে কৌশলে ওই মেয়েকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মেয়েটির মুখ বেঁধে একাধিকবার ধর্ষণ করে পালিয়ে যান তারা। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সূত্র: আরটিভি অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.