
অনলাইন ডেস্ক:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ধর্ষক শহিদুল ইসলাম সরকারকে (৩০) গ্রেফতার করে সোমবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়েছে পুলিশ।
সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ওই স্কুল ছাত্রী ধর্ষক শহিদুল ইসলাম সরকারের বাড়ীতে টিভি দেখতে যেতো। এই সুযোগে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শহিদুল তাকে ধর্ষণ করে। পরে ওই স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তার বাবা-মাকে জানায়।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রবিবার থানায় মামলা করলে তাকে ওইদিন রাতে গ্রেফতার করা হয়। এছাড়া ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে সে ২ মাসের অন্তঃসত্ত্বা।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.