
নিউজ ডেস্ক:
সরাদেশের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উজেলায় চলমান রয়েছে লকডাউন। আর এতে কর্মহীন হয়ে দুশ্চিন্তার পড়েছে শ্রমজীবী মানুষ। এসব মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের দেয়া হয়েছে উপহার সামগ্রী।
সোমবার (১০ মে) বিকেলে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ৩০০ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে ‘এসএসসি-২০০৩ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন। সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ ও সাবান ইত্যাদি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ, থানার ওসি মাসুদ রানা, স্কুল প্রধান শিক্ষক এনশাদ আলী, সংগঠনটির ফরহাদ হোসেন লিমন, আশরাফুল ইসলাম ও শামসুজ্জোহা প্রমুখ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.