
নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরু ব্যবসায়ী তৈয়ব আলী হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- রবিউল, সাব্বির, সাগর আলী জুয়েল রানা, শাহনেওয়াজ।
শুক্রবার রাতে রাণীশংকৈল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাণীশংকৈল সার্কেলের এডিশনাল এসপি তৌহিদ-উদ-দৌলা লুপম।
তিনি বলেন, দেড় লাখ টাকার জন্য হত্যা করা হয় গরু ব্যবসায়ী তৈয়ব আলীকে। টিভিতে ‘ক্রাইম পেট্রল’ দেখে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে ওই পাঁচ কিশোর। হত্যার পর মরদেহ গমখেতে পুতে রাখে তারা।
তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার পাঁচ কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরো এক আসামির কথা জানা গেছে। তাকে ধরতে অভিযান চলছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.