
নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় রাজু নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাজেল নামে আরো এক যুবক।
শনিবার সন্ধ্যায় জেলার পীরগঞ্জ উপজেলার খটশিংগা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউপির মালগাঁও গ্রামের ইমাম উদ্দীনের ছেলে এবং আহত তাজেল ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।
হাজিপুর ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, দুইজন মোটরসাইকেল যোগে যাওয়ার সময় গোগর-ফকিরগঞ্জ পাকা সড়কের খটশিংগা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে আহত অবস্থায় তাদের পীরগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। তাজেলকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.