
অনলাইন ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তিনজনই পুরুষ। এ নিয়ে জেলায় মোট ২৪ জন আক্রান্ত হলেন।
এর আগে ঠাকুরগাঁও সদরে দুইজন, হরিপুর উপজেলায় ৯ জন, রাণীশংকৈল উপজেলায় দুইজন, পীরগঞ্জ উপজেলায় চারজন ও বালিয়াডাঙ্গী উপজেলায় চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে তিনজন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন।
সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার বলেন, এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে হরিপুরের খামারবাড়ি গ্রামের বাড়িতে আসেন ২০ বছর বয়সী তরুণ। খবর পেয়ে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। অপরদিকে জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে রাণীশংকৈল উপজেলায় একজন যুবক ও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের একজন তরুণের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।
নমুনাগুলো দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা শেষে ওই তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। নতুন করে আক্রান্ত তিনজনকে সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।
জেলায় ৭৫৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এরমধ্যে ৬৫৯ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় ২৬ জনের নমুনা পাঠানো হয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.