
নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার জামালপুর ইক্ষু খামার ভাতারমারি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার রহিমানপুর ইউপির কৃষ্ণাপুর গ্রামের মংলু মোহাম্মদের ছেলে।
সদর থানার এসআই বাবুল জানান, রাতে কাজ শেষে মোটরসাইকেলে শহর থেকে বাসায় ফিরছিলেন রফিকুল। ভাতারমারি ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.