
নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা ভুল প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। পরীক্ষার ২০ মিনিট পর প্রশ্ন পরিবর্তন করে সময় বাড়িয়ে দেয় কেন্দ্র কর্তৃপক্ষ। সোমবার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এদিকে নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরীক্ষার্থীরা কেন্দ্রের বাইরে না এলে চিন্তিত হয়ে পড়েন অভিভাবকরা। পরে পরীক্ষার্থীরা তাদের প্রকৃত ঘটনা জানান।
একাধিক পরীক্ষার্থী জানায়, তারা বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন পেয়ে উত্তর লেখা শুরু করে। পরে দেখা যায় এটি ২০১৮ সালের প্রশ্ন। এতে প্রায় ২০ মিনিট শেষ হয়। শিক্ষকদের বলার পর নতুন প্রশ্ন দেয়া হয়।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সালেহা খাতুন বলেন, ভুলক্রমে কয়েকটি কক্ষে ২০১৮ সালের প্রশ্ন গেলে তা দ্রুত সমাধান করা হয়। পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেয়া হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.