
নিউজ ডেস্ক:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাপায় রকি ইসলাম নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার কাচদহ আলম নগর বাজার সংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রকি ইসলাম উপজেলার দাউদপুর ইউপির খোদাইপুর গ্রামের মো. রুবেল আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাচদহ আলম নগর বাজার সংলগ্ন ব্রিজের কাছে ট্রাক্টরের নিচে চাপা পড়ে রকি।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি উদ্ধার করেছে পুলিশ।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.