
নিউজ ডেস্ক:
মঙ্গলবার রাতে দিনাজপুরের কাহারোলে অপহৃত এক তরুণীকে ১৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার পর আদালতের জিম্মায় দেয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আমির হোসেন জানান, আটক আসামিদের তথ্যমতে ও প্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানার রামডুবি সুন্দরবন গ্রামের বেলবাড়ী নাজমুল ইসলামের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মুকুন্দপুর ইউপির পানিশাইল গ্রামের ওই তরুণীকে অপহরণ করায় কাহারোল থানায় মামলা করা হয়। পুলিশ দুই অপহরণকারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
কাহারোল থানার ওসি মনোজ কুমার রায় জানান, ২৯ জানুয়ারি সন্ধ্যায় কোতোয়ালি থানার নাজমুল ইসলাম ও একই থানার উত্তর শিবপুর আশ্রয়ণ গ্রামের মো. সাইফুল ইসলাম ওই তরুণীকে অপহরণ করে। ৮ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা মামলা করলে পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই তরুণীকে উদ্ধার করেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.