দিনাজপুরে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক:

দিনাজপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব বুধবার দুপুরে র‌্যাব-১৩ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আহসান হাবীব স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাদারপুর এলাকায় অভিযান চালিয়ে ২২৫ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে গ্রেফতার করে।

অপরদিকে হাকিমপুর উপজেলার মাদবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৫ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাহাবুল, রিয়াসিন ইসলাম রনি ও সারোয়ার হোসেনকে গ্রেফতার করে। 

গ্রেফতাররা দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যবসা করে আসছে বলে র‌্যাব জানান। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।