
নিউজ ডেস্ক:
দিনাজপুরের কাহারোলে বৃহস্পতিবার রাতে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
ইউএনও মনিরুল হাসানের নেতৃত্বে কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলীর সহযোগীতায় অভিযান চালিয়ে উপজেলার রসুলপুর ইউপির বলেয়া পূর্ব পাড়া গ্রামের বাঁধন চন্দ্র রায়ের বাড়ি থেকে ৮ কেজির একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।
এছাড়া ডাবোর ইউপির মার্ডির বাড়ি থেকে ৯শ’ গ্রাম ওজনের ভাঙা হুনুমানের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।
কাহারোল থানার ওসি জানান, বাঁধন রায় একজন ট্রলির ড্রাইভার। তিনি তার পার্শ্ববর্তী গ্রাম খামার দিঘায় পুকুরের মাটি খননের সময় এই মূর্তিটি পেয়ে বাড়িতে নিয়ে যান। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.