
নিউজ ডেস্ক:
দিনাজপুরের বিরলে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন বিরলের ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম, শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন ও মোজামের ছেলে আনোয়ার হোসেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আজাহারুল ইসলাম জানান, বোচাগঞ্জ থেকে ধান বোঝাই করে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ফরক্কাবাদ ইউপির জয়নুল মুদিখানা বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের যৌথ সহযোগিতায় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও স্টাফ পালিয়ে গেছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.