
নিউজ ডেস্ক:
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাতোর ইউপির ২৮ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুর সদর উপজেলার আলম নগর এলাকার মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের ছেলে মো. শহিদুজ্জামান সুমন ও ঠাকুরগাঁও সদর উপজেলার নেকমরদ চন্দন চহট গ্রামের মো. সাঈদুর রহমানের মেয়ে সুবর্ণা। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালিকা ছিলেন।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান জানান, শ্যালিকা সুবর্ণাকে নিয়ে মোটরসাইকেলে রংপুর থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলেন সুমন। বীরগঞ্জ উপজেলার সাতোর ইউপির ২৮ মাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় সুবর্ণাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.