
নিউজ ডেস্ক:
দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রঞ্জিত কুমার শীল বোচাগঞ্জ উপজেলার ডাঙ্গীপাড়া মহল্লার গোবিন্দ চন্দ্র শীলের ছেলে। বোচাগঞ্জ থানার ওসি আইয়ুব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, রঞ্জিত কুমার শীল মোটরসাইকেলে করে সুলতানপুর যাচ্ছিলেন। এ সময় ১নং নাফানগর ইউপির সুলতানপুর এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন রঞ্জিত কুমার শীল।
বোচাগঞ্জ থানার ওসি আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাকের চালক পালিয়ে যান। তবে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.