
নিউজ ডেস্ক:
দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট দিনাজপুর। এ সময় তাদের কাছে জিহাদি বই ও জঙ্গি সংগঠনের উদ্বুদ্ধকরণের একাধিক বই উদ্ধার করা হয়েছে বলে জানান অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা।
শনিবার বেলা ১১ টার দিকে দিনাজপুর কোতোয়ালির থানায় জঙ্গি সংগঠনের সদস্যদের আনা হয়।
আটক জঙ্গির নাম মোহাম্মদ আলী আকাশ। তিনি দিনাজপুর সদর উপজেলার করিমুল্ল্যাহপুর মোল্লাপাড়ার মোকসেদ আলীর ছেলে। অপর জন সাহাবুল ইসলাম সাজু। তিনি একই জেলা সদরের কসবা গ্রামের এফাতুল্লাহ মিয়ার ছেলে ।
অ্যাডিশনাল এসপি আখিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩ টার দিকে জেলা সদরের কসবা মিশন রোড এলাকার আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংগঠনের দুই সদস্যকে রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরো জানান, আটক জঙ্গি সংগঠনের সদস্য মোহাম্মদ আলী আকাশ বিভাগীয় জঙ্গি সংগঠন আল্লাহর দলের নায়ক বলে নিজেকে পরিচয় প্রদান করেন। গাজীপুর ও নরসিংদী জেলার সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.