
রংপুর অফিস:
দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভা এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে ৪৯১ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী রবিন চন্দ্র সরকার (৩৪), জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করেছে ।
সামুয়েল সাংমা সহকারী পরিচালক (মিডিয়া) রংপুর র্যাব ১৩ গত কাল বুধবার বিকেলে এক প্রেস বার্থায় জানান,রংপুর র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি আভিযানিক দল গতকাল বুধবার সকালে দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রবিন চন্দ্র সরকার (৩৪), জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। মাদক ব্যবসায়ী রবিন চন্দ্র সরকার (৩৪), বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে। সেইসাথে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.