
শুক্রবার বিকেলে উপজেলার কাটলা-বিরামপুর সড়কে একটি তুলার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত উপজেলার মুকুন্দপুর ইউপির পারগবিন্দপুর গ্রামের মো. রেজাউল করিমের ছেলে। সে পারগবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, কাটলা-বিরামপুর সড়কে গাছের গুঁড়ি ভর্তি একটি ট্রলি দাঁড়িয়ে ছিল। ওই সড়ক দিয়ে বাজারে হালখাতা খাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় একটি গাছের গুঁড়ি আরাফাতের মাথায় পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.