বিরামপুর আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন এলাকার রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে তারিন (৪০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে হোটেলের ১০ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।  বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেন।

মৃত তারিন পাবনা জেলার সাথিয়া উপজেলার পাঠাথিয়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে। তিনি একটি বেসরকারি টাওয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন।

আবাসিক হোটেলের মালিক আকাশ চন্দ্র জানান, তারিন এই আবাসিক হোটেলে মাঝে মধ্যে অবস্থান করতেন। গত ৮ জানুয়ারি থেকে তারিন এই হোটেলে ১০ নং কক্ষে অবস্থান করছিলেন। সোমবার (১৭ জানুয়ারি) থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তারিন হোটেল কক্ষ থেকে বের না হওয়ায় তিনি পুলিশে সংবাদ দেন।

ওসি সুমন কুমার মহন্ত জানান, পুলিশ ঐ কক্ষের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত তারিনের লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার লাশ মর্গে পাঠানো হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply