
নিউজ ডেস্ক:
দিনাজপুরের কাহারোল উপজেলায় বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার উপজেলার তাড়গাঁও ইউপির ছাতইল গ্রামে বাবুল চন্দ্র রায়ের মেয়ের বিয়ের দাওয়াতে এ অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিয়ে বাড়িতে দাওয়াত খেতে আসা অতিথিদের মধ্যে সাতজন অসুস্থ হন। অসুস্থদের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে
ডায়রিয়ায় আক্রান্তরা হলেন উপজেলার রামচন্দ্রপুর ইউপির নয়াবাদ গ্রামের অমিত্র, নিপা, সৃষ্টি রায়, ডাবোর ইউপির মুকুন্দপুর গ্রামের শিল্পী, তাড়গাঁও ইউপির ছাতইল গ্রামের সাবুল, সুকুমার রায় এবং বিরল উপজেলার খোজাপুর গ্রামের ফুলফুলি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, এ পর্যন্ত সাতজন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করে ওই এলাকায় পাঠানো হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.