
নিউজ ডেস্ক:
দিনাজপুর ঘোড়াঘাটের শিংড়া ইউপি চেয়ারম্যান আ. মান্নানের মুরগীর খামার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৮৬৯ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, চেয়ারম্যান আ.মান্নান তার স্ত্রী রহিমা বেগমের নামে ডিলারশিপ নিয়ে চারদিন আগে স্থানীয় গোডাউন থেকে ২৬ টন ৭০ কেজি চাল উত্তোলন করেন। সেই চাল তার নিজ বাড়ির পার্শ্বে মুরগীর খামারে লুকিয়ে রাখেন। রোববার দুপুরে গোপনে বিক্রির সময় পুলিশ ঘটনাস্থলে গেলে চেয়ারম্যান পালিয়ে যায়।
পরে স্থানীয়দের তোপের মুখে হাকিমপুর সার্কেল (পুলিশ) আকিউল ইসলাম ও ঘ্ড়োঘাট ইউএনও ওয়াহিদা খানম ওই চাল উদ্ধার করেন।
ইউএনও জানান, আটক চাল সোমবার কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হবে। চেয়ারম্যান ও ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.