
নিউজ ডেস্ক:
দিনাজপুরে ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বেশে অটোচালক মুক্তার হোসেনকে খুন করে অটোরিকশা নিয়ে পালিয়েছে গেছে দুর্বৃত্তরা। নিহত অটোচালক মুক্তার হোসেন দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউপির হরিরামপুর গ্রামের খাইবার আলীর ছেলে।
বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুর সদরের ভাটিনাপুর গ্রামের গর্ভেশ্বরী নদীর পারের এক লিচু বাগানের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় অটোচালকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা খাইবার রহমান বলেন, আমার ছেলে অত্যন্ত নিরীহ প্রকৃতির ছিল। মঙ্গলবার সকালে অটো নিয়ে দিনাজপুর শহরে অটো চালিয়ে প্রতিদিনের মতো রাত ১০টার দিকে বাড়ি যায়। রাত ১২টার পর জানতে পারি এখন পর্যন্ত আমার ছেলে অটো নিয়ে বাড়িতে পৌঁছেনি। তারপর বিভিন্ন জায়গায় আমার ছেলের সন্ধান এর জন্য মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়িয়েছি কিন্তু সারারাত কোথাও তার সন্ধান পায়নি সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায়় লিচু গাছের নিচে আমার ছেলের লাশ দেখ শনাক্ত করি। আমার এই ছেলেকে যারা হত্যা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে অটোচালক মুক্তার হোসেন দিনাজপুর শহর থেকে অটো চালিয়ে বাড়ি যাওয়ার সময় ভাটিনাপুর গ্রামে গর্ভেশ্বরী নদীর পাড়ে পৌঁছালে অটোচালক মুক্তার হোসেনকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে পুলিশ স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.