
নিউজ ডেস্ক:
দিনাজপুরের পার্বতীপুরে ৫ বছরের এক শিশু কন্যাকে গলা টিপে হত্যার পর পুকুরে ফেলে দেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের গুলপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ৬ বছর আগে পার্বতীপুর পৌর এলাকার গুলপাড়া মহল্লার নুর মোহম্মদ সরদারের মেয়ে রত্নার সঙ্গে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর সরদার পাড়া গ্রামের বাসিন্দা হাসিনুর সরদার টুংকুর বিয়ে হয়। এর পর রত্না মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় বিয়ের পরপরই তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন স্বামী হাসিনুর সরদারসহ তার পরিবার। এর পর থেকেই শিশু কন্যা হাসিকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন রত্না।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে মা রত্না বেগম তার পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে গলা টিপে হত্যার পর নিজেই পুকুরে ফেলে দেয়। বিষয়টি জানা জানি হলে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, রত্মা বেগম অনার্সের ছাত্রী থাকাকালীন থেকেই মানসিক ভারসাম্যহীন। এর আগে বিভিন্ন সময়ে বড় বড় দুর্ঘটনা ঘটিয়েছেন বলে জানান পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকার শত শত নারী-পুরুষ ভিড় জমায় এবং স্বজনদের মাঝে চলছে আহাজারী।
সন্ধ্যা পৌনে ৭টায় পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট তৈরির পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মাকে থানায় নিয়ে আসার প্রস্তুতি চলছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.