
রংপুর অফিস:
দিনাজপুরের ফুলবাড়ীর ঘাটপাড়া গ্রামে মেসার্স ফুলবাড়ী ফিলিং স্টেশনের সামনে চেকপোষ্ট স্থাপন করে একটি পিকআপ তল্লাশী করে ৩০০‘শ গ্রাম হেরোইন এবং মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১টি পিকআপসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর রংপুর।
মাহমুদ বশির আহমেদফ্লাইট লেফটেন্যান্ট সহকারি পরিচালক (মিডিয়া) র্যাব ১৩ রংপুর এক প্রেস বার্তায় জানান, গত কাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার ঘাটপাড়া গ্রামের মেসার্স ফুলবাড়ী ফিলিং স্টেশনের সামনে চেকপোষ্ট স্থাপন করে করাকালীন সন্দেহভাজন একটি পিকআপ তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য ৩০০ গ্রাম হেরোইন এবং মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১টি পিকআপ সহ মাদক ব্যবসায়ী মোঃ আবু তাহেন (২৫) এবং শ্রী সুখচান@খোকন (১৮), উভয়ই জেলা-রাজশাহীকে গ্রেফতার করেছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.