
নিউজ ডেস্ক:
নীলফামারীর জলঢাকায় ওয়ালটনের প্রচারণা র্যালিতে মাথার চুল দিয়ে পিকআপ ভ্যান টেনে সাবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ‘ইত্যাদি’খ্যাত রবিউল ইসলাম।
শনিবার বিকেলে ওয়ালটন প্লাজা আয়োজিত প্রচার র্যালিতে তার ভিন্নধর্মী এ কসরত দেখতে ভিড় জমান শতশত মানুষ। এ সময় করোনাভাইরাস রোধে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে দর্শনার্থীদের বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক বক্তব্য দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ক্রেডিট মনিটর এসএম সাকিনুর রহমান পাভেল, জলঢাকা ওয়ালটন প্লাজা ম্যানেজার হাসান আলীসহ উপজেলার ওয়ালটনে কর্মরত কর্মচারীরা। এর আগে, স্থানীয় ওয়ালটন প্লাজার আয়োজনে একটি র্যালি পৌরশহর প্রদক্ষিণ করে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.